এমা ওয়াটসনকে পেছনে ফেলে দিল প্রিয়াঙ্কা - The News Lion

এমা ওয়াটসনকে পেছনে ফেলে দিল প্রিয়াঙ্কা

 


দি নিউজ লায়ন;   চলতি বছরে ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেবের তালিকায় ২৭ নম্বরে নাম রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া। এমা ওয়াটসন, ডেভিড বেকহ্যাম, উইল স্মিথদের মতো তারকাকে পেছনে ফেলে এই জায়গা দখল করে নিয়েছেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে তার যে কোনও প্রচারমূলক পোস্টের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। প্রিয়াঙ্কার পরের স্থানেই রয়েছেন এমা। প্রতি পোস্টে তার আয় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।  


তবে গত বছরে এ তালিকার আরও উপরের দিকে ছিলেন প্রিয়াঙ্কা। ১৯ নম্বরে নাম ছিল তার। এ বছর সেই জায়গা নিয়েছেন ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।তাঁর পোস্টের দাম দাম প্রায় ৫ কোটি ১০ লাখ টাকা। ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেবের নিরিখে তৈরি এ তালিকায় সারা বিশ্বের শীর্ষে রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা খ্রিস্টিয়ানা রোনান্ডো।


 তার প্রতি পোস্টের মূল্য প্রায় ১২ কোটি টাকা।  আপাতত কাজ নিয়ে বেশ ব্যস্ত প্রিয়াঙ্কা। ইতোমধ্যেই হলিউডের ‘ম্যাট্রিক্স ৪’ এবং ‘টেক্সট ফর ইউ’-এর শ্যুটিং শেষ করেছেন তিনি। লন্ডনে চলছে মিনিসিরিজ ‘সিটাডেল’-এর কাজ। ব্যস্ততার মাঝেই সময় বের করে যুক্তরাষ্ট্রে ফিরেছিলেন অভিনেত্রী। ফিরেই নিউ ইয়র্কে নিজের নতুন রেস্তোরাঁ ‘সোনা’ ঘুরে দেখেছেন অভিনেত্রী। তিনি জানান, দেশের প্রতি ভালবাসা জানাতেই এ রেস্তোরাঁ তৈরি করেছেন তিনি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.